ষষ্ঠ শ্রেণিতে যা শিখেছ, তার ওপরেই এবার নতুন ধাপ। শুরুতে একটা ছোট ঝালাই, তারপর ৯টি নতুন খেলা। প্রতিটি অংশে লেখা আছে ষষ্ঠ শ্রেণির কোন নিয়মের ওপর এটা দাঁড়িয়ে, দরকার হলে সেখানে ফিরে দেখে নিও।
Plural, a/an, subject-verb agreement, tense আর degree: ষষ্ঠ শ্রেণির এই নিয়মগুলো সপ্তম শ্রেণিতে বারবার লাগবে। ৫টির মধ্যে ৪টি ঠিক হলে সামনে এগোও; না হলে ষষ্ঠ শ্রেণির পাতায় একবার চোখ বুলিয়ে নাও।
খেলো: প্রতিবার আলাদা ৫টি প্রশ্ন আসে।
খেলা ১
Noun-এর প্রকার: নাম চেনো
ষষ্ঠ শ্রেণিতে: noun মানে কোনো কিছুর নাম (Parts of speech)। এবার: কী ধরনের নাম?
প্রকার
কী বোঝায়
উদাহরণ
Proper (নামবাচক)
নির্দিষ্ট একজন বা একটির নিজের নাম; শুরু হয় বড় হাতের অক্ষরে
Rina, Dhaka, the Padma
Common (জাতিবাচক)
একই রকম সবার সাধারণ নাম
boy, city, river
Collective (সমষ্টিবাচক)
অনেককে মিলিয়ে একটি দল
team, family, flock
Material (বস্তুবাচক)
যে উপাদান মাপা যায়, গোনা যায় না
gold, water, rice
Abstract (গুণবাচক)
গুণ, অবস্থা বা অনুভূতি; ছোঁয়া যায় না
honesty, childhood, happiness
মনে রাখার কৌশল: ছুঁতে পারো না, শুধু অনুভব করো? তাহলে abstract। গুনতে পারো না, মাপতে হয়? তাহলে material।
খেলো: দাগ দেওয়া শব্দটি কোন প্রকারের noun?
এক কথায়
নিজের নাম proper, সবার নাম common, দলের নাম collective, উপাদানের নাম material, গুণ বা অনুভূতির নাম abstract।
খেলা ২
Pronoun-এর রূপ: I, me, my, mine
ষষ্ঠ শ্রেণিতে: pronoun বসে noun-এর বদলে (Parts of speech)। এবার: বাক্যে কোথায় বসছে, সেই অনুযায়ী রূপ বদলায়।
কর্তা (subject)
কর্ম (object)
noun-এর আগে
একা বসে
I
me
my
mine
we
us
our
ours
you
you
your
yours
he
him
his
his
she
her
her
hers
they
them
their
theirs
it
it
its
–
verb-এর আগে কর্তা: She helps me. verb বা preposition-এর পরে কর্ম: Rina called him.
This is my pen. কিন্তু This pen is mine. (mine-এর পরে noun বসে না)
yours, hers, ours, theirs-এ কখনো অ্যাপস্ট্রফি (’) বসে না। its মানে "এর"; it’s মানে it is।
খেলো: বন্ধনীর pronoun-এর ঠিক রূপ বেছে নাও।
এক কথায়
কাজ করে যে: I, he, she; কাজ হয় যার ওপর: me, him, her; কার জিনিস: my / mine।
খেলা ৩
Countable ও uncountable: many না much?
ষষ্ঠ শ্রেণিতে: এক থেকে অনেক হলে book → books (Singular ও Plural)। এবার: যে জিনিসের plural হয় না, তার কী হবে?
যা গোনা যায় (one book, two books) তা countable। যা গোনা যায় না, মাপতে হয় (water, rice, milk, sugar, time) তা uncountable; এর plural হয় না, আর এর আগে a/an বসে না।
অর্থ
Countable
Uncountable
অনেক
many books
much water
অল্প কিছু
a few books
a little water
প্রশ্ন
How many books?
How much water?
খেলো: জিনিসটা গোনা যায় কি না ভাবো, তারপর বেছে নাও।
এক কথায়
গোনা যায়: many, a few; গোনা যায় না: much, a little।
খেলা ৪
Article: the বসবে কি?
ষষ্ঠ শ্রেণিতে: a না an, ধ্বনি দেখে (Article)। এবার: the কখন, আর কখন কোনো article-ই নয়।
the: যে জিনিস একটাই আছে (the sun, the sky); আগে বলা বা দুজনেরই জানা জিনিস (Close the door.); superlative-এর আগে (the best, the tallest); নদী, সাগর আর উপসাগরের নামের আগে (the Jamuna, the Bay of Bengal)।
কোনো article নয়: খেলার নাম (play cricket), ভাষার নাম (speak Bangla), মানুষ, শহর আর দেশের নাম (Rina, Dhaka, Bangladesh), আর go to school, go to bed, যখন আসল কাজের জন্য যাওয়া বোঝায়।
খেলো: ফাঁকা জায়গায় কী বসবে? কিছু না বসলে "—" বেছে নাও।
এক কথায়
একটাই আছে, আগে বলা হয়েছে, বা সবচেয়ে: the। খেলা, ভাষা আর মানুষের নাম: কিছুই নয়।
খেলা ৫
Present perfect ও past continuous
ষষ্ঠ শ্রেণিতে: past, present, future আর simple/continuous (Tense)। এবার দুটি নতুন রূপ।
Present perfect (have/has + past participle): কাজটা আগে হয়ে গেছে, কিন্তু তার ফল এখন আছে। কখন হয়েছে তা বলা হয় না।
বাড়ির কাজ আগেই শেষ, আর ফলটা এখনো আছে: এখন খেলতে যাওয়া যায়।
already, just, never, ever, yet প্রায়ই present perfect-এর সঙ্গে আসে: I have never seen snow.
since বসে শুরুর সময়ের আগে (since 2020, since Monday), for বসে সময়ের দৈর্ঘ্যের আগে (for ten years, for two days)।
নির্দিষ্ট অতীত সময় (yesterday, last week, in 2020) বললে present perfect নয়, past simple।
Past continuous (was/were + -ing): অতীতে একটা কাজ চলছিল, তখন আরেকটা ঘটল: "I was watching TV when the light went out."
খেলো: সময়ের সূত্র খোঁজো, তারপর ঠিক রূপ বেছে নাও।
এক কথায়
ফল এখন আছে, সময় বলা নেই: have/has + past participle। অতীতে চলছিল: was/were + -ing।